• শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৭ দিনেই মাথায়,এসপি রিয়াজুল ইসলাম বিদায় বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আ’টক বড়লেখায় অভিযানে চাকরিচ্যুত সেনাসদস্যসহ আটক রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত; অভিযুক্ত জেলে কিশোর গ্রেপ্তার কোরবানির ঈদ সামনে, মৌলভীবাজারে আলোচনার কেন্দ্রে ৩০ মণের ‘কালোমানিক ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ মাদক কারবারি আটক যানজট নিরসনে ভৈরবে রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান মুকসুদপুরে কাজ শেষেই ধসে পড়ল গাইড ওয়াল,নিম্নমানের কাজের অ’ভিযোগ মধুপুরে শিল্প ও বণিক সমিতির সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অ’ভিযোগ

বড়লেখায় অভিযানে চাকরিচ্যুত সেনাসদস্যসহ আটক

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩), পিতা- নূর মিয়া, মাতা- মোছাঃ সাফিয়া খানম, সাং- দশঘর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে এবং পূর্বঘোষিত রেড এলার্ট কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ রিয়াজুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বড়লেখা থানাধীন দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ গোপন অভিযান পরিচালনা করে।

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের একপর্যায়ে অদ্য ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা হতে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাইয়ে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক তদন্তাধীন একটি মামলার (ডিএমপির শাহবাগ থানার মামলা নাম্বার -২, তারিখ ০২/০২/২০২৬, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী এর ২০১৩ ৮/৯/১০/১৩ এ তদন্তে প্রাপ্ত আসামি।
সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসি’র নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
এছাড়াও, রেড এলার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করছিল বলে জানা যায় ঝবব ষবংং

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category