• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ গোপালগঞ্জে পাটখেতে মিলল নি’খোঁ’জ পরী রানীর লা’শ টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আ’টক

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দউজনকে আটক করেছে বিজিবি। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পরে তাদেরকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।

বিজিবি সূত্র জানায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি আটক দুজনকে থানায় দিয়েছে। আমরা যাচাই-বাছাই করছি। বিজিবির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হবে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category