• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রাহাদ এমপির

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাগেরহাট জেলায় উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়টি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, বাগেরহাট জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে কি না।
সংসদে দেওয়া লিখিত উত্তরে শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন জানান, বর্তমানে বাগেরহাট জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে জেলার পার্শ্ববর্তী খুলনায় তিনটি সরকারি ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়’সহ মোট ১৫টি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে বর্তমান পরিস্থিতিতে বাগেরহাটে নতুন করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

তবে এই উত্তরে আরও বলা হয়, ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে, বাগেরহাটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে এমপি শেখ মনজুরুল হক (রাহাদ)-এর উদ্যোগ ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, এ দাবির ধারাবাহিক অনুসরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category