• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ

হীরা আহমেদ জাকির , বিজয় নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে ষাট জন কর্মঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১০টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুজ্জামান শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথি বলেন, আমাদের দেশের সমাজ ব্যবস্থার কারণে অল্পবয়সে মেয়েদেরকে বিয়ে দেয়া হচ্ছে। যার ফলে নারীরা পরিবার এবং সমাজে অবহেলিত হচ্ছে।
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নারীদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে হবে।
সেক্ষেত্রে শিল্পপার্ক প্রতিষ্ঠা করা খুবই জরুরি। নারীদেরকে বিভিন্ন বিষয়ের ওপর পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, পুরুষেরা হাড়ির খবর জানেনা। হাড়ির খবর রাখেন ঘরের নারীরা। ঘরের নারীরা সাবলম্বী হলে ঘরে এবং সমাজে মূল্যায়িত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবাদুর রহমান, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাদের মিয়া।

অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাব্বির আহমেদ। সেলাই মেশিন গ্রহিতাদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াসমিন আকতার ও নারী উদ্যোক্তা লায়লা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category