• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

ভূরুঙ্গামারীতে ভ্যানের ধাক্কায় আয়শা নামে শিশুর মৃ’ত্যু

মো.কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি থেকে বের হয়ে ভ‍্যান গাড়ির সাথে ধাক্কা লেগে আয়শা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

পরিবার বরাত দিয়ে জানা যায়, মাগরিবের আযানের ঠিক আগ মুহূর্তে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে আয়শা। এ সময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরগামী মাল বোঝাই একটি ভ‍্যান গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে যায় আয়শা। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ আবু সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়।

অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আয়েশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

৩নং তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল)ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category