• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা

ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ (স্বেচ্ছাসেবী)। সংগঠনটির উদ্যোগে অসহায় ও ভূমিহীন ভ্যানচালক ইদ্রিস মোল্লার হাতে একটি নতুন ভ্যান তুলে দেওয়া হয়েছে।

রোববার(২৬জুলাই) সকালে গিয়ে জানা যায়, বর্নি ইউনিয়নের দক্ষিণপাড়া মুন্সী বাড়ির বাসিন্দা ইদ্রিস মোল্লার নিজের কোনো জমি-জমা নেই। দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল একটি ভ্যান। কিন্তু কিছুদিন আগে সেই ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি চরম সংকটে পড়েন। বিভিন্ন জায়গায় সহযোগিতা চাইলেও কোনো সমাধান পাননি।

পরে তিনি বাশুড়িয়া গ্রামের সন্তান তুহিন শেখের সঙ্গে যোগাযোগ করলে, তুহিন শেখ তাকে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন। এরপর বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ (স্বেচ্ছাসেবী)-এর সদস্যরা উদ্যোগ নিয়ে মাত্র ছয় দিনের মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন। সেই অর্থ দিয়ে একটি নতুন ভ্যান ক্রয় করে শনিবার বাশুড়িয়া ঈদগাহ মাঠের সামনে আনুষ্ঠানিকভাবে ইদ্রিস মোল্লার হাতে তুলে দেওয়া হয়।
ভ্যানটি পেয়ে আবেগাপ্লুত ইদ্রিস মোল্লা বলেন, এই সহযোগিতা তার পরিবারের জীবিকা নির্বাহের নতুন পথ খুলে দিয়েছে। তিনি সংগঠনের সদস্য ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুহিন শেখ বলেন, “বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ (স্বেচ্ছাসেবী) মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত হয়েছে। অসহায় ও বিপদ্‌গ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও আমরা সমাজের মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখ, সাবেক ইউপি সদস্য নাজিম, বর্নি, স্কুলের শিক্ষক পিটুল মাস্টার এবং বাশুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, একটি অসহায় পরিবারের জীবিকার ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category