• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা

মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তাবায়িত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য নারী-পুরুষ তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, স্বেচ্ছাসেবী নিয়োগ করা হচ্ছে।

২৫ শে জুলাই (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে ৫টা পর্যন্ত ভাইবা ও প্রাকটিক্যাল পরীক্ষা নির্ধারিত মহেশখালী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
তথ্য সংগ্রহকারী পদে প্রায় ৭২৫ জন ও সুপারভাইজার পদে ১১৫ জন আবেদন জমা দেন গত ২১,২১, ২৩ ও ২৪ জুলাই-২০২৬ মহেশখালী উপজেলায় তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা শেষে ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
এতে নিয়োগ পাবে তথ্য সংগ্রহকারী পদে ১১৮ জন ও সুপারভাইজার পদে ১১ জন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে আবেদন করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে অনুষ্ঠিতব্য পরীক্ষায় তাদেরও অংশ নিতে হবে। এছাড়া আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর নিয়োগ পরীক্ষার পরবর্তী তারিখ ও সংশ্লিষ্ট নির্দেশনা জানিয়ে দেওয়া হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম। তথ্য সংগ্রহকারীরা মহেশখালী উপজেলার ৮৯ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। প্রতিদিন ৮ ঘণ্টা এ কার্যক্রম চলবে।

ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ২০২৬ অনুযায়ী ৩০ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ।

৩১ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান ও ট্যাব বিতরণ। ১ আগস্ট ২০২৬ ইং হতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ (৪৫ দিন) শুমারি পরিচালনা। দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে: তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category