• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা

সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গত কয়েক দিনের টানা বর্ষণে সাতক্ষীরা জেলায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামে এখন পানির থৈ থৈ অবস্থা। রাস্তাঘাট, বাসাবাড়ি, বাজার, ফসলের ক্ষেত্র ও মৎস্য ঘের তলিয়ে একাকার হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষেরা।

আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত চার দিনে সাতক্ষীরায় ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় জমা পানি নামতে পারছে না।

সরেজমিনে রবিবার(২৬ জুলাই) সকালে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌরসভার পলাশপোল, কাটিয়া, ইটাগাছা, বকচরা ও খুলনা রোড এলাকার প্রধান সড়কগুলোতে হাঁটু থেকে কোমর সমান পানি। দোকানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

উপজেলাগুলোর পরিস্থিতিও একই রকম। তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের নিচু এলাকা পুরোপুরি প্লাবিত। বিশেষ করে উপকূলীয় আশাশুনি ও শ্যামনগরে জোয়ার ও বৃষ্টির যৌথ চাপে বহু ঘরবাড়ি ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।

সাতক্ষীরা সদরের ফয়জুল্যাপুর গ্রামের মাছচাষী মমিনুর রহমান আক্ষেপ করে জানান, তিন বিঘা জমির ঘের পানিতে ভেসে গিয়ে তাঁর সব বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। ধুলিহর বেড়বাড়ী গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধা সোনাভান বিবি ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ার করুণ অভিজ্ঞতার কথা জানান। তাঁর ঘরে রান্না করার মতো কোনো সামগ্রী নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category