• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কু’পিয়ে জখম

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় শনিবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে মো. উজ্জল মন্ডল (৪৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

উজ্জল উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। অভিযুক্ত মাসুম মন্ডল (৩৫) একই গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে ।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জল মন্ডল ও মাসুম মন্ডল তারা চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের দু’জনের মধ্যে পারিবারিক বিরোধ (কলহ) চলে আসছে। শনিবার রাতে উজ্জল পেট্রোল পাম্পে চাকরির ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে মাসুম মন্ডল পথরোধ করে উজ্জলের উপর হামলা চালিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে পরিবারের ও স্থানীয় লোকজন উজ্জলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে রাণীনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত মাসুম মন্ডলের মুঠোফোন বন্ধ এবং পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category