• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১ কালীগঞ্জ মহুরম আজাদ ফারুক চেয়ারম্যারের স্মরণে মিলাদ ও দোয়া

রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলারয় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন,থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা চলতি বছর ৩৬টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১৯৬৯ মেট্রিক টন মোটা ধান ক্রয় করা হবে। একজন কৃষক ৩মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন। আর চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২০৭৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৮টাকা দরে ৮১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

এসময় প্রধান অতিথি বলেন মাঠ পর্যায়ের কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান শুরু করা হয়েছে। যদি লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হয়ে যায় তাহলে আরো বরাদ্দ পাওয়া সম্ভব। এছাড়া একজন কৃষক ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category