• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগ, গোপালগঞ্জ-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে এক গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর (গোপালগঞ্জ-০২) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবর। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ সামাজিক ও প্রাকৃতিক প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জেলাজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণের তাগিদ দেন। বিশেষ করে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের আবাদ বৃদ্ধি এবং চারা রোপণের পর তার সঠিকভাবে পরিচর্যায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, পরিবেশের চরম ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণ আন্দোলনের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ বা ঔষধি গাছ লাগানো উচিত এবং সেটির যত্ন নেওয়া নিশ্চিত করা প্রয়োজন।

সভাপতি জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তাঁর বক্তব্যে বলেন, বনজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গোপালগঞ্জসহ পুরো দেশকে একটি পরিচ্ছন্ন ও সবুজ জনপদে রূপান্তর করতে আমাদের প্রশাসনিক ও ব্যক্তিগত সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু মেলা চলাকালে নয়, বরং বর্ষা মৌসুমে প্রতিটি খালি জায়গায় গাছ লাগানোর এই অভ্যাস অব্যাহত রাখতে হবে।

সম্মেলন কক্ষের আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট সকল অংশীজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সদর পৌরপার্ক প্রাঙ্গণে উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে ফিতা উন্মোচনের মাধ্যমে ‘বৃক্ষমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নার্সারি মালিক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও মেলায় আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category