• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় সিরাজগঞ্জ পৌরসভা এলাকার রহমতগঞ্জ (মিল) মাঠে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে টেলিভিশন সাংবাদিক এবং ভিডিও সাংবাদিক’—এই দুই দলে বিভক্ত হয়ে সাংবাদিকরা অংশগ্রহণ করেন। খেলাটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠে উভয় দলের খেলোয়াড়রা দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করলে উপস্থিত দর্শক, সহকর্মী ও পরিবারের সদস্যরা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন।
নির্ধারিত সময় শেষে খেলাটিতে ভিডিও সাংবাদিকরা টেলিভিশন (রিপোর্টার)সাংবাদিকদের ৩-০ গোলে পরাজিত করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব হারুন-অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন ক্রীড়া আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং মানসিক প্রশান্তি এনে দেয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন সিরাজগঞ্জ এর সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি সহ জেলার টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিক, ভিডিও জার্নালিস্ট সহ সিরাজগঞ্জের সকল গণমাধ্যম কর্মী ।
। খেলা শেষে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় ও বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category