• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
অষ্টগ্রামে ১৯১ বছর ধরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী আশুরা কালীগঞ্জে শিক্ষার্থী-নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ বেলাবো ছাত্রদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার মাদক নিয়ে কোনো আপোষ নয়, এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চার পলাতক আসামি গ্রে’প্তার স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দেন স্বামী কুমিল্লা নগরীর স্কুলছাত্র গু’লিবিদ্ধ ১২ জনের বি’রুদ্ধে মামলা রায়পুরে মা ও তিন কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দেন স্বামী

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামী শাহআলম হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ০৪ নম্বর ঘরে বসবাস করতেন তাসলিমা আক্তার ও তার স্বামী শাহআলম হোসেন বাবু।

শুক্রবার(২৬ জুন) আনুমানিক রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে মারধর করেন। পরে পরিস্থিতির অবনতি হলে তাসলিমা আক্তার তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে রাজি হননি।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে বলেন, “আমি যদি এই ঘরে থাকতে না পারি, তাহলে ঘর পুড়িয়ে দেব।” এরপর গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে আগুন লাগানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ভুক্তভোগী তাসলিমা আক্তার জানান, তিনি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। সরকারি সহায়তায় পাওয়া একমাত্র আশ্রয়স্থলটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category