• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

এম,এ মালেক,হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
​শনিবার (০১ আগস্ট ) উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ-এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

​প্রধান অতিথির বক্তব্যে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে পুনর্বাসন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধারে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের পুনর্গঠনের পথকে আরও সহজ করবে।”
​অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন সরকারি দপ্তরের কমকর্তাগণ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ
​রাজনৈতিক ব্যক্তিবর্গএলাকার সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপকারভোগী ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সরকারের মানবিক সহায়তা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category