• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে ফেসবুকে ছবি-ভিডিও বিকৃত করে অপপ্রচার, থানায় জিডি

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে অপপ্রচার এবং মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা জৈনাটি গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে মোখছেদুর রহমান (৩৫) ১১ সেপ্টেম্বর শুক্রবার হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডির আবেদন সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০টায় মোখছেদুর রহমান তার নিজ বাড়িতে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে দেখতে পান যে, ‘Sheikh Ibrahim’ নামের একটি ফেসবুক আইডি এবং ‘মুখোশ টিভি’ নামক ফেসবুক পেজ থেকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে পোস্ট করা হয়েছে।
​উক্ত পোস্ট ও ভিডিওর মাধ্যমে তার নামে অপপ্রচার চালানোসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর হিসেবে ০১৯৮১৩২৭০৮৫ উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category