• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, চু’রির অভিযোগে মামলা

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বাড়ীতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন মিয়া বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্তরা হলেন— হালুয়াঘাট উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আবুল কাশেম (৫৫) এবং একই থানার রহেলা গ্রামের আত্তর আলীর ছেলে নজরুল মিয়া (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
​অভিযোগ সূত্রে জানা যায়, বাদি মো. মামুন মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন এবং তাঁর স্ত্রী ও এক কন্যা সন্তান হালুয়াঘাটের নিশ্চিতপুর গ্রামের বাড়িতে বসবাস করেন।

গত ২১ আগস্ট রাতে ঘরের ভেতর মানুষের উপস্থিতির শব্দ পেয়ে বাদীর স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং তিনি কেরোসিনের গন্ধ পান। এ সময় তিনি ঘরের বেড়ায় আগুন জ্বলতে দেখেন এবং অভিযুক্ত আবুল কাশেম ও নজরুল ইসলামসহ অন্যদের ঘরের ভেতরে দেখতে পান।
​বাদীর স্ত্রী ও আশপাশের লোকজনের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ঘরের বেশ কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ক্ষতি সাধনের পাশাপাশি ঘরের উত্তর পার্শ্বে সিঁধ কাটা অবস্থায় দেখতে পান বাদিপক্ষ। সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ট্রাঙ্কে থাকা নগদ ২,৮৫,০০০ (দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা ও বাদীর স্ত্রীর বিভিন্ন স্বর্ণালংকারসহ আরো প্রায় ৩২,০০০ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category