• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে

হালুয়াঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এম,এ মালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হৃদিতা সরকার। কৈচাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও উপ-পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একটি সুস্থ, দক্ষ ও পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে পারে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক সেরা পরিবার পরিকল্পনা পরিদর্শক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর কমিটির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category