• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে ভারত থেকে আসার পথে ১০ জন আ’টক

এম,এ মালেক,হালুয়াঘাট, ময়মনসিংহ
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার ১৬ মে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

​এজাহার সূত্রে জানা যায়, ৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীনস্থ তেলিখালী বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন তথ্যের ভিত্তিতে গত ১৪ মে ওই ১০ বাংলাদেশি নাগরিক মেঘালয় পুলিশ কর্তৃক ভারতে আটক হন। পরবর্তীতে শনিবার ১৬ মে সকালে তেলিখালী সীমান্তের মেইন পিলার ১১২০-এর নিকট (খোপাবাড়ী নামক স্থানে) বিজিবি ও বিএসএফের (২২ বিএসএফ ব্যাটালিয়ন, যাত্রাকোনা ক্যাম্প) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ ও বিএসএফ আটককৃত ১০ জনকে বাংলাদেশিদের নিকট হস্তান্তর করে।

​আটককৃত ব্যক্তিরা কোনো বৈধ পাসপোর্ট বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে ৩৯ বিজিবির পক্ষ থেকে তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

​আটককৃতরা ১০ ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। তারা হলেন:
১. মোঃ মুক্তার হোসেন (৪৫), পিতা- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- দিয়াড় মানিকচর।
২. মোঃ শাহজালাল হক (৩১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- আমতলী।
৩. মোঃ আনিছুর রহমান (৩৬), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- রসুলপুর।
৪. মোঃ কামাল হোসেন (২০), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- রসুলপুর।
৫. শ্রী শিপেন (৪০), পিতা- শ্রী কালিপদ, সাং- হাবাশপুর।
৬. মোঃ ইব্রাহিম আলী (৪৬), পিতা- আব্দুল রাজ্জাক, সাং- ভাসুপুর।
৭. মোঃ নওশাদ আলী (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং- নিয়াম মিরাপাড়া।
৮. মোঃ আকবর আলী (৩১), পিতা- শফিকুল ইসলাম, সাং- মোহনপুর দরগা হাটাপাড়া।
৯. মোঃ জহিরুল ইসলাম (৪৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- জয়তা বটতলা।
১০. মোঃ শাকিম উদ্দিন (৩৮), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- তুলসীপুর।

​হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, বিজিবির লিখিত এজাহারটি প্রাপ্ত হয়ে থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১৭)। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category