• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাট বিলডোরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা

এম এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬নং বিলডোরা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিলডোরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুটের বাজার এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তি আব্দুল সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর খান।
​সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় আব্দুল খালেক ও ও সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ভূঁইয়া, ছাত্রদল নেতা সোহাগ মিয়া, কৃষক দলের সভাপতি আব্দুল মালেক মন্ডলসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, শৃঙ্খলা ও জনসাধারণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category