• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
কলিজা ভুনা রান্না করে না দেয়ায় যুবকের পরিবারের সাথে অ’ভিমানে আ’ত্ম’হ’ত্যা কুড়িগ্রামের ৮ কেজি গাঁহাসহ এক যুবককে গ্রেপ্তার প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃ’ত্যু ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে’প্তার চাঁনশিকারী সীমান্তে বিজিবির সফল অভিযান, আ’টক ৩ চো’রাকারবারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর দুই শীর্ষ এনসিপি নেতাকে শোকজ ঠাকিরগাঁওয়ে গড়েয়ার ৭শত পিস ইয়াবাসহ আটক ১ বিএসএফের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে শূন্য রেখায় আটকে দিল বিজিবি জয়পুরহাটের মানবিকতার আড়ালে মাদ্রাসার জমি দখলের অ’ভিযোগ ‎

কালবৈশাখীর বজ্র কেড়ে নিল এক কোমলমতি শিক্ষার্থীর প্রাণ

শাহজাহান কবির সাজু,খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহন পাড়ায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছে প্রকাশি চাকমা (১২) নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তার পিতা শান্তি বিকাশ চাকমা।
মঙ্গলবার দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। নিহত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রকাশি তার বড় বোন ও পিতার সঙ্গে ঘরের ভিতরে অবস্থান করছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘরের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন তার পিতা শান্তি বিকাশ চাকমা।
এক মুহূর্তেই নিভে যায় একটি কোমল প্রাণ। প্রকাশির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো রাজ মোহন পাড়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ যোগাযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category