• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ মুন্সী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় আম, আমড়া, পেয়ারা, চম্পলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, “ফলজ, বনজ ও ঔষধি—এই ৩ প্রকার গাছ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি।” পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, ইউপি সদস্য ১নং ওয়ার্ডের ইমরুল সরদার, ৩নং ওয়ার্ডের রিপন শেখ, ৮নং ওয়ার্ডের সোহরাব হোসেন, ৯নং ওয়ার্ডের বাদশা মিয়া, ৪/৫/৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুইটি আক্তার, ৭/৮/৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য তারিন আক্তার এবং বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category