• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের ম’রদেহ উদ্ধার হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের ম’রদেহ উদ্ধার ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হু’মকি কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃ’ত্যু ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে নান্দাইলে সড়কে সংস্কার কাজ শুরু

রফিকুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর থেকে দেওয়ানগঞ্জ মহাসড়কের দীর্ঘদিনের বেহাল দশা ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর তাৎক্ষণিক নির্দেশে সড়কটির হাটশিরা বাজার সংলগ্ন লক্ষিপুর জামে মসজিদের পাশের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু হয়েছে।

সড়কটির ওই নির্দিষ্ট স্থানে বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। প্রতিমন্ত্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন এবং ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ প্রদান দেন।

প্রতিমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করেছেন। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থা আমার নজরে আসার সাথে সাথেই আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। সাময়িক এই জনদুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

কাজের বিলম্বতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও জানান, কয়েক বছর আগেই এই সড়কের কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এরপরও ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছিলেন, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী নিজেই পুরো কাজের তদারকি করছেন বলে জানিয়েছেন।

এদিকে, প্রতিমন্ত্রীর দ্রুত ও আন্তরিক উদ্যোগে সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত জনদুর্ভোগ নিরসনে প্রতিমন্ত্রীর এই জনবান্ধব ভূমিকার প্রশংসা করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নান্দাইল ও দেওয়ানগঞ্জ এলাকার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category