• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

বাগেরহাটে জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ শেখ লায়ন ফরিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পি.সি কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলী , সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাশ, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিব উদ্দিন রাখি, জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৯ উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৬৩ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যাল/ মেডিকেল কলেজে ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category