• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা

বেলাবোতে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

মো.বাদল মিয়া, বেলাবো( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

নরসিংদীর বেলাবোতে উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেম (ইইএসএস)-এর আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। বেলাবো উপজেলা(ভারপ্রাপ্ত)নির্বাহী কর্মকর্তা আজিজ সারতাজ জায়েদ এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময় বেলাবো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ কাদের জলিল,সহকারী শিক্ষা কর্মকর্তা বিপুল চন্দ্র শাহা,একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, বেলাবো প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তি নির্ভর সমাধান এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে হোসেন নগর পাইলট মডেল স্কুল প্রথম, পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং বেলাবো সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অধিকার করন।বিচারকমন্ডলীরা নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে বলে মন্তব্য করেন।
পরে বিজয় দিন মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category