• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
অষ্টগ্রামে ১৯১ বছর ধরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী আশুরা কালীগঞ্জে শিক্ষার্থী-নারীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ বেলাবো ছাত্রদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার মাদক নিয়ে কোনো আপোষ নয়, এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চার পলাতক আসামি গ্রে’প্তার স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দেন স্বামী কুমিল্লা নগরীর স্কুলছাত্র গু’লিবিদ্ধ ১২ জনের বি’রুদ্ধে মামলা রায়পুরে মা ও তিন কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৯,৭৫০ পিস ভারতীয় ই’য়াবা উদ্ধার

হীরা আহমেদ জাকির,বিজয় নগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে উপজেলার কল্যাণপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির টহলদল। এ সময় ভারতের দিক থেকে একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে হেঁটে আসতে দেখে সন্দেহ হয় টহলদলের।

পরে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে এর ভেতরে একটি কার্টনের মধ্যে লুকানো অবস্থায় ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার কোনো মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান,বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category