• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সম্পাদক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সারা বাংলার প্রতিনিধি মোঃ রাসেল সোহেলকে সভাপতি, এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং বার্তা ২৪-এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না। কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ কণ্ঠের মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির উত্তর প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নতুন এই কমিটি আগামী ১৭ মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন চেতনায় ৭১-এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরণ টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category