• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
হাতিয়ার চরাঞ্চলের শিক্ষার আলো থেকে বঞ্চিত এখনো হাজারো শিশু রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৯ম সভা নাসিরনগরে টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে বেড়েছে দাম কালীগঞ্জে বিধবা-প্রতিবন্ধী পরিবারের জমি জবরদখলের অভিযোগ কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক কুমিল্লায় ৩ বছরে বিজিবির জব্দ ৫২ কোটি টাকার মাদক ধ্বংস দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শ্রদ্ধা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো কমরেড মণি সিংহকে নবীগঞ্জে আম গাছে থেকে যুবকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাখালগাছির কৃতি সন্তান হাবিব

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছির কৃতি সন্তান হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব।

বিএনপি’র বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে তিনি ৩ টি মিথ্যা ও ভিত্তিহীন নাশকতা মামলায় ৩৯ দিন কারাবরণ করে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়, ২ বার ছাত্রলীগ কর্তৃক বাড়িতে গুলি বা ব্লাংক ফায়ার এবং ৭ বার হামলার শিকার হয়েছিলো। সবশেষ ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে সম্মুখ সারিতে রাজপথে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন এই ক্লিন ইমেজের ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব।

ছাত্রদলের সকল কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দান করার ফলশ্রুতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন করেছেন।

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।

নব ঘোষিত কমিটির সভাপতি মোল্লা আতিকর রহমান রাসেল, সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু, রানা দিদার, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি এবং শেখ আল মামুন-কে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে বিগত সময়ে রাজপথে ছিলাম এবং আগামী দিনেও রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করব।

তরুণ এই ছাত্রনেতা বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব (২০২১ থেকে ২০২৪), জাতীয় নির্বাচনে বাগেরহাট-২ আসনে এজেন্ট ট্রেইনার, বাগেরহাট সদর উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, উদ্দীপন বাগেরহাটের কো অর্ডিনেটর, ইউথ পিস এম্বাসিডর গ্রুপ বাগেরহাটের কো অর্ডিনেটর’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category