• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

নাজিরপুরে এডিটেড ভিডিও ছড়িয়ে প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মানহানির অপচেষ্টা, সাংবাদিকদের প্রতিবাদ

শফিকুল ইসলাম শফিক, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের বিরুদ্ধে একটি বিকৃত ও আংশিক (কাটিং) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক সম্মানহানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি দালাল চক্রের বিরুদ্ধে। ঘটনার মূল দৃশ্য আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারণ করা এই ভিডিওটি দিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকায় দুপুরে খাবার খেতে যান প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম সিপার। সেখানে বিরিয়ানি দোকানের মালিকের কাছে খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলে একপর্যায়ে উক্ত দোকানদার সাংবাদিক সিপারের সাথে চরম অসামাজিক ও অশালীন আচরণ করেন। তখন সাংবাদিক সিপার প্রতিবাদ জানালে সেই অংশের ভিডিও গোপনে ধারণ করা হয়।

​উক্ত সময়ে ঘটনার মূল প্রেক্ষাপট আড়াল করে কেবল একপাক্ষিক ভিডিও ধারণ করে কতিপয় দালাল চক্র উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরবর্তীতে সেই ভিডিওটি এডিট (কাটিং) করে একাধিক ভুয়া (ফেক) ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
​সামাজিক যোগাযোগমাধ্যমে এডিটেড ভিডিও ছড়িয়ে সাংবাদিকের ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন ও সাধারন সম্পাদক নাইম হাসান তালুকদার , নাজিরপুর প্রেসক্লাবের
সভাপতি কে এম সাঈদ
সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, পরিকল্পিত একটি দালাল চক্র ও অসাধু গোষ্ঠী সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিলে এই হীন পথ বেছে নিয়েছে। মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এডিটেড ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো সাইবার অপরাধ সংঘটিত করা হয়েছে। আমরা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

​এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক এস, এম সিপার জানান, বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো। সত্যকে আড়াল করে তাকে ব্ল্যাকমেইল ও মানহানি করার জন্য এই কাটিং ভিডিও ব্যবহার করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
​
উল্লেখ্য , ‘ডেইলি নাজিরপুর’ নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে নাজিরপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন ও থানা পুলিশের বিভিন্ন সদস্যকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category