• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ

নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃ’ত্যু

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আশিক মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশমাহমুদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক মিয়া পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। তিনি সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় ভাই ওমর ফারুকের শিবগঞ্জ এলাকার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাতিজা শ্রাবণকে সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ময়মনসিংহ থেকে ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

নিহতের বড় ভাই ওমর ফারুক বলেন, “আমার ভাই সাঁতার জানত না। সে যখন ডুবে যাচ্ছিল, তখন আমার ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।”

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন। পরে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল প্রায় ২০ মিনিটের অভিযানে নদীর প্রায় ৩০ ফুট গভীর থেকে আশিকের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category