• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম

মো :মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদাসীনতার কারণে চতুর্থ বিষয় না পাওয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের নিয়মিত শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম।

ইয়ামিন হাসান সিয়াম ও তার বোন জামাই জাকির হোসেন জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে সিয়াম যথাসময়ে চতুর্থ বিষয় কৃষি শিক্ষাসহ রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে। পরীক্ষার কিছুদিন পূর্বে সে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পেয়ে দেখে চতুর্থ বিষয় রেজিষ্ট্রেশনভুক্ত হয়নি। তার রোল ৫১৩৯৯২ ও রেজিষ্ট্রেশন ২৩১০৮১২৬১০।

বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগমকে অবহিত করলে তিনি সংশোধন করবেন বলে আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার (১২ মে) সকালে সিয়াম কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চতুর্থ বিষয় কৃষি শিক্ষা পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি।

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগম জানান, শিক্ষার্থীর অভিযোগ পেয়ে আমি কেন্দ্র সচিবের সাথে কথা বলি। প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় সিয়ামকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোন সমস্যা হয় না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। পরীক্ষার আগে তথ্য পেলে হয়তো সংশোধন করা যেত। প্রধান শিক্ষিকার উদাসীনতার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category