• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
নান্দাইলে মেসার্স ও এইচ মেশিনারীজ এর বার্ষিক হিসাব সমাপনী ও রেফেল-ড্র অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান সেকশন টাঙ্গাইলে মধুপুরে অ’জ্ঞাত নারীর লা’শ উদ্ধার কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহ’ত-১,আহত-১০ জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নি’হত ২ আ’হত ৫ কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেপ্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪ গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সং’ঘর্ষে কুমিল্লায় যুবক নি’হত

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category