• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ মা’দক পাচা’রকারী গ্রে’প্তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ জুয়েল মিযা (২৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশনের ১ নং প্লাটফর্মে উপবন ট্রেন থেকো তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদ পাড়া এলাকার আওয়াল মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেন থেকে বস্তার ভর্তি গাঁজা নিয়ে নামেন জুয়েল মিয়া। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের উপবন ট্রেনে উঠে সটকে পড়ার চেষ্টা করে মাদক কারবারি জুয়েল। তৎক্ষণাৎ থানা পুলিশ উপবন ট্রেন থেকে বস্তাসহ জুয়েলকে গ্রেপ্তার করে। পরে বস্তায় তল্লাশি করে বস্তার ভেতর ১৩ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের কথা জুযেল স্বীকার করেছে। সে আখাউড়া থেকে মাদক নিয়ে ভৈরবে এসেছিল বলে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মাদক পাচারকারী জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category