• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মতবিনিময় সভা ঘিরে মানফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হবে আগামীকাল (রোববার)। এ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ৬ সেপ্টেম্বর, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান।

সভাকে সফল করতে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের নেতৃত্বে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রম চালানো হচ্ছে।

আয়োজকরা জানান, ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধ করে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তাঁদের ভূমিকা আরও জোরদার করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
এরই ধারাবাহিকতায় সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব’সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কমিটি গঠনের মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category