• সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ নাসিরনগরের মহাখাল খালের শতবর্ষী সেতু এখন মৃ’ত্যু’ফাঁদ

মদনে রাতের আঁধারে সরকারি চাল পাচারের চেষ্টা, ট্রাকসহ আটক ২

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নেত্রকোনার মদনে অবৈধভাবে পাচারের সময় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন,নেত্রকোনা সদরের ছোট গাড়া এলাকার মো. নাজিমউদ্দীনের ছেলে ট্রাকচালক মো. শামীম মিয়া (২৮) এবং ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের মুরাদপুর গ্রামের মো. ছপিল উদ্দিন আকন্দের ছেলে ট্রাকের হেল্পার মো. শাহীন মিয়া (২৫)।

শুক্রবার (১৫ মে) সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি সিলমোহরযুক্ত চাল ভর্তি একটি ট্রাক বের হয়। চালগুলো নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নেওয়ার কথা ছিল। তবে চাল পাচারের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে কাইটাল ইউনিয়নের হাঁসকুড়ি মৈধাম এলাকায় অভিযান চালান। পরে সাম্য ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি থামিয়ে চালকের কাছে চাল পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এ সময় ২০ টন ভিজিএফের চালসহ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারি গুদাম থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ চাল পাচারের পেছনে প্রভাবশালী একটি চক্র জড়িত। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এমন ঘটনা সম্ভব নয়।

মদন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে এলাকার বাইরে রয়েছেন এবং চাল জব্দের বিষয়ে কিছু জানেন না।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “জব্দ করা চাল ও ট্রাক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একই সঙ্গে চাল পাচারের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category