• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩ ভূরুংগামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার গোসাইরহাটে উপজেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব পানছড়ির ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে শান্তিনগরে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর, প্রধান আসামি শাওন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মেলন, সভাপতি-সোহাগ,সম্পাদক-শাহাদাৎ শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাবের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category