• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

রাণীনগর-সান্তাহার সড়কে দুর্ঘ’টনায় নি’হত ১, আ’হত ৬

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর-সান্তাহার সড়কের লছিরের বাগান নামক স্থানে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে যাত্রীবাহী টমটম ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারান, আহত ছয় জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রাণীনগর থেকে সান্তাহারগামী সড়কের লছিরের বাগান সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী টমটম ও বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন (৬৫) দুর্ঘটনাস্থলে প্রাণ হারান।

আহত ছয়জনের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন — নওগাঁ সদর থানার কোমাইগাড়ী গ্রামের কাসির সরকার ছেলে মোঃ মনসুর (৫৫)‌ এবং আবুল সরকারের ছেলে মাহমুদ জুয়েল (৫২)।

এছাড়া রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন শিশুসহ ভর্তিকৃত পাঁচজন হলেন নজরুল ইসলাম স্ত্রী মোছাঃ রাফিয়া খাতুন (৫০), আবু কাশেমের স্ত্রী রাজিয়া সুলতানা (৩০) ও পুত্র প্রতিবন্ধী শিশু আবু তোহা (২), আব্দুল বারিক এর পুত্র হুনাইব (২০)।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category