• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন, পর্যালোচনায় ভারত

নিজস্ব ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।

ভারত সরকার বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

কংগ্রেস সংসদ শশী থারুরের সভাপতিত্বে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সংসদে ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নবম প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অনুপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের যে অনুরোধ করেছে, তা সংসদীয় স্থায়ী কমিটি আমলে নিয়েছে।

সূত্র-বিডি মর্নিং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category