• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলার শাঁখরা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পরিচালিত অভিযানে ‘বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী দিলীপ ঘোষকে ৫ হাজার টাকা ও একই এলাকার আল্লাহর দান মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী মো.আমিনুর ইসলামকে দৃশ্যমান স্থানে মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় দইয়ে মেয়াদ উল্লেখ না থাকার কারণে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর। তিনি জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার এবং সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category