• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে মাদরাসার নতুন ভবনের শুভ উদ্বোধন

এম,এ মালেক,হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘আতূয়াজঙ্গল তুফানিয়া বাজার ফয়জুল উলুম কওমী ও মহিলা মাদরাসা’র নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
​গত ৩১ মে ২০২৬, রোজ রবিবার আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনের উদ্বোধন সম্পন্ন হয়।
​মাদরাসা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: সালমান ওমর রুবেল এমপি। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই ভবনের দ্বার উন্মোচন করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং এলাকার নারী শিক্ষার মানোন্নয়নে এই মাদরাসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মাদরাসার সার্বিক সাফল্য কামনা করেন এবং এর উন্নয়নে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সংশ্লিষ্ট মসজিদের সম্মানিত খতিব মুফতি আবু নাঈম।
​উদ্বোধন শেষে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও দেশবাসীর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category