• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

অ’প’রাধ দমনে বেলকুচিতে সচেতনতামূলক আলোচনা সভা

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের অন্তর্গত মুলকান্দি দশখাদা হাটখোলা মাঠে বেলকুচি থানা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ জুলাই)সকাল ১০ ঘটিকায় সচেতনতা মূলক আলোচনা সভায় বেলকুচি ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ভুট্টোর সভাপতিত্বে এবং মোঃ সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পুলিশ জনগণের সেবক,তাই পুলিশকে তথ্য দিয়ে সহয়তা করুন। আপনাদের এলাকার সকল প্রকার অপকর্ম মাদক, জুয়া, চুরি ডাকাতি, বাল্যবিবাহ, এবং ইভটিজিং রোধে পুলিশকে তথ্য দিন। বর্তমান জাতীয়তাবাদী বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে। তাই সবাই মাদককে না বলি। মাদক ও সন্ত্রাস মুক্ত বেলকুচি গড়ি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম সদস্য মোঃ গোলাম আজম। তিনি তার বক্তব্যে বলেন, বেলকুচি ইউনিয়নে কোন মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী এবং অস্ত্র ধারী সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। যদি কেউ মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী কে প্রশ্রয় দেয় তার বিরুদ্ধেও কঠিন আইনী পদক্ষেপ নেওয়া হবে। সে যেকোন দলের যত বড় প্রভাবশালী নেতা হোক না কেন। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে আরও বলেন, স্থানীয় জনসাধারণ সহযোগিতা না করলে বেলকুচি ইউনিয়নকে মাদক,চুরি ডাকাতি, বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না। তাই বেলকুচি ইউনিয়নকে মাদক মুক্ত করতে পুলিশকে সহায়তা করুন, তথ্য প্রদান করুন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ সোহরাব আলী, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, বেলকুচি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বেলকুচি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু হেনা ফকির, বেলকুচি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ওসমান দেওয়ান,বেলকুচি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নুর হোসেন প্রামানিকসহ,বেলকুচি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category