• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

কররী-ক্ষুদ্রচাকশ্রী মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী কররী-ক্ষুদ্রচাকশ্রী ফুটবল মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকালে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ডাঃ প্রকাশ কুমার দেবনাথ। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শেখ জিহাদুজ্জামান জিহাদ।

টুর্নামেন্টের আয়োজক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় শেখ কামরুজ্জামান ডাবলু এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা খান আছাদ, বিএনপি নেতা আলিম হাওলাদার, মুন্না শেখ (মোহন) প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। আমি এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category