• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ম’দসহ যুবক আ’টক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ মো. রনি মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক রনি মিয়া উপজেলার বরুয়াকোনা ইউনিয়নের গরমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টার দিকে ৩১ বিজিবির অধীন বরুয়াকোনা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল মদসহ রনি মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category