• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

জমে উঠেছে গড়েয়া পশুর হাট, নিরাপদ ও স্বস্তির, ক্রেতা-বিক্রেতার ভিড়

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে জমে উঠেছে গরু-মহিষের বৃহৎ পশুর হাট। দূর-দূরান্ত থেকে আসা বেপারিরা হাটে নিয়ে এসেছেন ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের কোরবানির পশু। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো হাট এলাকা।

হাটে দেশীয় জাতের গরুর পাশাপাশি উন্নত জাতের গরু ও মহিষের সমাহার দেখা গেছে। ক্রেতারা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু কিনতে ভিড় করছেন। বিক্রেতারাও আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনা আরও বাড়বে।

হাট ইজারাদারের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেয়া হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। বিশুদ্ধ পানির ব্যবস্থা, পশু রাখার নির্দিষ্ট স্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের একটি টিম সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছে। জাল নোট প্রতিরোধে হাটে স্থাপন করা হয়েছে ব্যাংকের বিশেষ বুথ, যেখানে টাকা যাচাইয়ের সুবিধা পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।

সব মিলিয়ে গড়েয়া পশুর হাটে এবার কোরবানির ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় কেনাবেচার পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাটে আসা সাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category