• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: ক্ষুদ্র ঋণ ও চারা বিতরণ

মো. শান্ত শেখ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, ফলজ ও বনজ গাছের চারা এবং ঋণ বিতরণ করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন স্থান ঘুরে পূণরায় সেখানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে “বজ্রকণ্ঠ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন।

ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অনস্বীকার্য। স্বল্প সুদে সরকারের ঋণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই টাকা আপনারা কাজে লাগিয়ে নিজেরা সাবলম্বী হবেন। এতে উপকারভোগীদের পাশাপাশি এলাকার উন্নয়ন হবে। আপনাদের হাত ধরেই টুঙ্গিপাড়ার প্রতিটি গ্রাম উন্নত হোক। পল্লী উন্নয়ন দিবসে সকলের জন্য শুভকামনা।

সভা শেষে পল্লী উন্নয়ন বোর্ডের ১০০ জন উপকারভোগীর ২০০ টি ফলজ ও বনজ গাছের চারা এবং ৪ জন উদ্যোক্তার মাঝে ৯ লক্ষ ৬৯ হাজার ও পল্লী উন্নয়ন বোর্ডের দুইটা সমিতির ২০ জন সদস্যর মাঝে ১০ লক্ষ ৫৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category