• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১

পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর পিরোজপুর জেলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহম্মেদ সিদ্দিকী।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম এবং ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই শেষে ৫১১ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৯০ জন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর ৪৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

মৌখিক পরীক্ষা শেষে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ২০ জন সাধারণ কোটায় এবং ১ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীরা জানান, কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেন ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে তারা আনন্দিত ও আবেগাপ্লুত। এ সময় অনেককে খুশিতে কান্না করতেও দেখা যায়। তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category