• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

বিজয়নগরে জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

হীরা আহমেদ জাকির, বিজয় নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ খেলার মাঠে খাতাবাড়ি জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলমের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফাইনাল অনুষ্ঠানে হাজী জালাল উদ্দীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ক্বারী আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি হাজী আমিনুল ইসলাম মোছন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক,বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক – সাংবাদিক শাহনেওয়াজ শাহ,বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্ট্রু, সাংবাদিক মিয়া মো. আসকির উদ্দিন, শাজাহান সরকার, শেখ সজিব মেম্বার, হাজী ইউনুছ মিয়া, আয়ুব খান আল আয়ুবী, মো. স্বপন মিয়া, রাশেদ খান মেনন, দিলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে লিটন একাদশ টাইব্রেকারে সুমন একাদশকে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। এ ধরনের উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা উচিত।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি এবং রানার্সআপ দলের জন্য একটি ট্রফি নির্ধারণ করা হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে খাসি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আয়োজকরা জানান, গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য সংরক্ষণ এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category