• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

বেলকুচিতে ভূমিসেবা মেলার দ্বিতীয় দিন চলছে

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

সারাদেশের মত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়ও চলছে দ্বিতীয় দিনের মত ভূমিসেবা মেলা ২০২৬।এ মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা সহজ করা ও হয়রানি মুক্ত ভূমিসেবা প্রদান করা। অনলাইনে সল্প সময়ে ও সহজে সেবা প্রদান করা এবং নিজে উদ্ভুদ্ধ হয়ে ভূমিকর প্রদানসহ ভূমিসেবার বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করা।

এর আগে ১৯ মে ( মঙ্গলবার) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত “ভূমিসেবা মেলা ২০২৬”এর উদ্ভোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে ভূমিসেবা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।পরে বেলকুচি উপজেলা ভুমিসেবা মেলার শুভ উদ্ভোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

এ মেলার উদ্ভোধন অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলকুচি থানার ওসি( তদন্ত) মো: জহুরুল ইসলাম।বেলকুচি উপজেলা বিএনপি এর সাবেক সদস্য সচিব জনাব মো:বনি আমিন প্রমূখ। সকলেই তাদের বক্তব্যে বলেন ভূমিসেবা আরও সহজ করতে হলে ভূমি সংক্রান্ত সকল বিষয় অনলাইনে যুক্ত করে এই সেবা অনলাইনের মাধ্যেমেই প্রদান করতে হবে।ইতিমধ্যেই সরকার ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে শুরু করছে এবং সকল সেবা অনলাইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।
এসময় বিভিন্ন গনমাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্টমিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category