• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

বেলকুচি-এনায়েতপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

শনিবার(১৩ জুন) সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই প্রত্যেক শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে। বর্তমানে কিন্ডারগার্টেন স্কুলগুলো তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোমলমতি শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে এবং তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বেলকুচি এনায়েতপুর এর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও আমিরুল ইসলাম খান আলীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান, উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মোঃ বনি আমিন প্রমুখ। প্রত্যেকেই তাদের বক্তব্যে বলেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category