• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

ভৈরবে টমটমের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬
0-4024x1784-0-0#

কিশোরগঞ্জের ভৈরবে টমটম চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তাজিম (১৩) নামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের হাজি বাড়ির হোসেন মিয়া। সে যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আজ শনিবার ৯ মে বিকাল সাড়ে পাঁচটার সময় নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত টমটম চালক একই বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন। মুমুর্ষ অবস্থায় তাজিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে।

জানা যায়, আজ বিকালে এলাকার একটি বাদাম খেতে টমটমে করে প্রায় দশ জনের মতো কয়েকটি শিশু কিশোরকে নিয়ে যায় টমটম চালক মনির হোসেন। খেত থেকে গাড়িতে বাদামের গাছ বোঝায় করে বাড়ির দিকে ফিরছিল টমটমে করে। পথের মধ্যে টমটমের ঝাকুনিতে তাজিম মিয়া গাড়ির চাকার নিচে পড়ে গেলে মাথা থেতেলে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আসাদ মিয়ার সাথে এ বিষয়ে মোঠো ফোনে কথা হলে তিনি বলেন, অনাকাঙিত ঘটনাটির জন্য আমরা পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করছি। সুরাহা না হলে আমরা আইনের আশ্রয় নেব।

নাম প্রকাশে অনিচ্চুক জনৈক ব্যাক্তি বলেন, টমটম চালক মনির হোসেন প্রায়ই শিশু কিশোরদের দশ বিশ টাকা করে দিয়ে জমিতে নিয়ে বিভিন্ন ধরনের শ্রমের কাজ করিয়ে থাকে। আজও সে বেশ শিশু কিশোরদের দশ বিশ টাকা করে দিয়ে টমটমে করে জমিতে নিয়ে যায়। গাড়ি বোঝায় করে ফেরার পথে গাড়ির ঝাকুনিতে তাজিম টমটমের চাকার নিচে পড়ে গেলে তার মাথা থেতলে যায়।

ভৈরব থানার উপ-পরিদর্শক আসিবুল হক ভুইয়া বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসি। মরদেহের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category