• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

মৌলভীবাজারে জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আংশিক কমিটি

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জুলাই বিপ্লবের মহান চেতনা সমুন্নত রাখা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জুলাই আকাঙ্ক্ষার প্রসার ও সংগঠনের কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে জুলাই রাজবন্দী অ্যালায়েন্স এর মৌলভীবাজার জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ মে) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মহিন পাটোয়ারি এবং সদস্য সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ (তিন) মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোয়াজ্জেম হোসেন মাতুক-কে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মতিন বকশ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে এনামুল হক রাজা-কে।
সংগঠন সূত্রে জানা যায়, নতুন এ কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করতে কাজ করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জুলাই রাজবন্দীদের অধিকার, গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ও সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category